অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

শেয়ার বাজার যেন শায়েস্তা খানের আমল চলছে, ১ পয়সা লভ্যাংশ দেবে একমি পেস্টি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশে শেয়ারবাজারে যেন শায়েস্তা খানের আমল চলছে, কথিত আছে শায়েস্তা খানের আমলে ১ টাকায় ৮ মন চাল পাওয়া যেত,। সে হিসাবে ১ পয়সায় কিছু চাল মিলত।

১ পয়সা লভ্যাংশ দেবে একমি পেস্টি, এ যেন বিনিয়োগকারীদের সাথে মশকরা।এমন আজগুবি লভ্যাংশ দিচ্ছে গত ৩/৪ বছর যাবত বিভিন্ন খাতের বিভিন্ন কোম্পানি ।

বেশির ভাগ কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার সময়, নিজেদের স্বার্থসিদ্ধির জন্যে অতিরঞ্জিত ইপিএস দেখিয়ে বাজারে এসে ২/৩ বছরের মাথায় তাদের আসল চিত্র ফুটে উঠে আসে। এরকম উদাহরণ বাজারের অনেক থাকলেও নীতিনির্ধারকদের যেন টনক নড়ছেইনা।

বারবার ভালো ইপিএস দেখিয়ে তালিকাভুক্ত হওয়ার ১/২ বছরের মধ্যে কোম্পানিগুলো রুগ্ণ হয়ে পরছে।কোম্পানিগুলি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে নিজেদের স্বার্থসিদ্ধির পরে বিনিয়োগকারীদের ১/২ পয়সা লভ্যাংশ দিয়ে যেন তামাশা করছে। যার ফলে বিনিয়োগকারীরা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে।এটা দেখেও যেন দেখছেনা নীতিনির্ধারকেরা।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মাসিটিউক্যালস খাতের কোম্পানি একমি পেস্টিসাইড লিমিটেড (ACMEPL) গত ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ০.১০ শতাংশ নগদ লভ্যাংশ। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারে ১ পয়সা লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা। ভাবা যায় কতটা তামাশাভরা লভ্যাংশ ঘোষণা ।

মুনাফা থাকা সত্তেও নামমাত্র লভ্যাংশ  কেন ঘোষণা করছে কোম্পানিগুললো তা খতিয়ে দেখা রেগুলেটরি বোর্ডের দায়িত্ব ও কর্তব্য ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।