আজ ২৪ শে সেপ্টেম্বর ২০২৩, সপ্তাহের প্রথম দিন উভয় স্টক এক্সচেঞ্জে সূচকের পতনেআজকের বাজার শেষ হয়েছে।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল সূচক ও লেনদেন গত দিনেরচেয়ে কমেছে। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫০০.৭৪ কোটি টাকার শেয়ার। যাগতদিন ছিল ৭৩৫.৩৫ কোটি টাকার শেয়ার। আজ ডিএসইতে গত দিনের চেয়ে ২৩৪.৬১কোটি টাকার কম শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

লেনদেনে আজ মূল সূচক ডিএসইএক্স সূচক ২৮.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে৬২৮০.৯৩ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫.৯৩ পয়েন্ট কমে অবস্থানকরছে ১৩৫৮.৬৭ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ৯.২৪ পয়েন্ টকমে দাঁড়িয়েছে ২১৩৬.৮৫ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩১০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে।এর মধ্যে দাম বেড়েছে মাত্র ১২ টির, দাম কমেছে ১৪৮ টির এবং দাম অপরিবর্তিত ছিল ১৫০ টির।
অপরদিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেনগতদিনের চেয়ে কমেছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬৮.৭০ পয়েন্ট কমেসূচক অবস্থান করছে ১৮৫৯৫.৪৯ পয়েন্টে।

আজ সিএসইতে মোট ৮.১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকাল ছিল ২৪.৪৭টি টাকা। আজ সিএসইতে গত দিনের চেয়ে ১৬.৩২ কোটি টাকার কম শেয়ার ও মিউচুয়ালফান্ডের লেনদেন হয়েছে।

আজ সিএসই তে মোট ১৪৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে।এর মধ্যে দাম বেড়েছে মাত্র ১৩ টির, কমেছে ৮০ টির এবং অপরিবর্তিত ছিল ৫০ টিকোম্পানির ।
আজ উভয় স্টক এক্সচেঞ্জেই লেনদেনের শুরু থেকেই বাজার ওঠানামার মধ্যে ছিল যা শেষ পর্যন্ত নেতিবাচক ধারায় আজকের বাজার লেনদেন শেষ হয়।
বেশ কিছু হাউজে ঘুরে হাউজের অফিসারদের অলস সময় পার করতে দেখা গেল। একজন বিনিয়োগকারী আক্ষেপের সাথে বললেন এমন বাজার চলছে যে বাজারে টপ ২০ গেইনিং তালিকাও পূরণ হচ্ছেনা।