অর্থ লিপি

২৬ জুলাই ২০২৬ রবিবার ১১ শ্রাবণ ১৪৩৩

শেয়ারবাজার নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ, গ্রেপ্তার ৩ জন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ারবাজার নিয়ে অনলাইনে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শনিবার এক বিজ্ঞপ্তিতে তাদের গ্রেপ্তারের খবর দিয়েছে।

গ্রেপ্তারকৃত তিনজন হলেন- আমির হোসাইন ওরফে নূর নুরানি (৩৭), নুরুল হক হারুন (৫২) এবং আব্দুল কাউয়ুম (৩৯)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমির হোসাইন ওরফে নূর নুরানি সামাজিক যোগাযোগ মাধ্যমে ৮ থেকে ১০টি গ্রুপ চালান। তার বিরুদ্ধে অন্তত ১১টি মামলা রয়েছে।

নুরুল হক হারুন ‘বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ’ নামে একটি সংগঠনের সহসভাপতি। পুঁজিবাজার নিয়ে তিনি বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিভিন্ন কোম্পানির কাছ থেকে চাঁদাবাজি করতেন।

আর কাউয়ুম একটি ব্রোকারেজ হাউজের সঙ্গে যুক্ত থেকে শেয়ার সম্পর্কে বিভিন্ন তথ্য দিতেন।

‘তারা তিনজনই গুজব রটিয়ে ও শেয়ারের দাম নিয়ে কারসাজি করে সাধারণ বিনিয়োগকারীদের ব্যবহার করে আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আসছিলেন,’ বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।