অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

রবি আজিয়াটা ও স্টারলিংকের মধ্যে চুক্তি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের প্রত্যন্ত এলাকায় দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে মার্কিন স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি স্টারলিংক এর সঙ্গে চুক্তি করেছে রবি আজিয়াটা। এর মাধ্যমে রবি বাংলাদেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে স্টারলিংকের অনুমোদিত এন্টারপ্রাইজ রিসেলার হওয়ার স্বীকৃতি পেল।

চুক্তির আওতায় লোকাল প্রায়োরিটি ও গ্লোবাল প্রায়োরিটি ভিত্তিক স্টারলিংকের সেবা আনার পরিকল্পনা করেছে রবি, যা স্থায়ী ও ভ্রাম্যমাণ উভয় সুবিধা দেবে।

ভিডিও কনফারেন্সিং, ই-লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং ডিজিটাল বাণিজ্যের মত গুরুত্বপূর্ণ ডিজিটাল কার্যক্রমকে সমর্থন করার পাশাপাশি সারা দেশে ডিজিটাল বিভাজন কমাতেও এটি ভূমিকা রাখবে বলে আশা করছে রবি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবি তার এন্টারপ্রাইজ সেলস চ্যানেল এবং অনুমোদিত খুচরা বিক্রয় কেন্দ্রের মাধ্যমে এসব সেবা দেবে। এছাড়া গ্রামীণ এলাকায় সাশ্রয়ী ইন্টারনেট নিশ্চিত করতে কমিউনিটি-শেয়ারিং ওয়াই-ফাই চালুর উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

রবি আজিয়াটা পিএলসির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “বাংলাদেশের ডিজিটাল বিভাজন দূরীকরণের ক্ষেত্রে এটি একটি রূপান্তরমূলক পদক্ষেপ। প্রান্তিক অঞ্চলে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট আনার মাধ্যমে স্থানীয় জনগণকে অপরিহার্য ডিজিটাল সেবা গ্রহণের সুযোগ দিচ্ছে রবি, যা অন্তর্ভুক্তি, উদ্ভাবন ও টেকসই অগ্রগতিকে বেগবান করবে।”

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উদ্যোগের ‘মূল লক্ষ্য’ ব্যবসায়িক প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং দেশের প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর কাছে নির্ভরযোগ্য স্যাটেলাইট ইন্টারনেট পৌঁছে দেওয়া, বিশেষত যেখানে প্রচলিত নেটওয়ার্ক অবকাঠামো সীমিত বা অনুপস্থিত।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।