অর্থ লিপি

১৬ জুন ২০২৬ মঙ্গলবার ২ আষাঢ় ১৪৩৩

মোসাদের ৩৪ গুপ্তচরকে আটক করল তুরস্ক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

তুরস্ক ৩৪ জনকে আটক করেছে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে। এরা তুরস্কে অবস্থানরত বিদেশি নাগরিকদের অপহরণ এবং হত্যার পরিকল্পনা করছিলো বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া।

আজ বুধবার (৩রা জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানায়, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচররা তুরস্কের মাটিতে অবস্থান করছেন – এমন তথ্য পাওয়ার পর তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে অভিযানে নামে তুরস্কের গোয়েন্দা সংস্থা ‘এমআইটি’ এবং আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। গুপ্তচরদের খোঁজে তারা চিরুনি অভিযান চালায় – এক ভবন থেকে আরেক ভবনে; প্রতিটি কক্ষ তন্ন তন্ন করে দেখেন।

মঙ্গলবার তুরস্কের ৮টি প্রদেশের ৫৭টি জায়গায় মোসাদের গুপ্তচরদের ধরতে ‘অপারেশন মোল’ পরিচালনা করে কর্তৃপক্ষ। এ সময় ৩৪ গুপ্তচরকে আটক করে তারা। তবে গুপ্তচরবৃত্তিতে যুক্ত ৪৬ জনকে চিহ্নিত করলেও কয়েকজন বিদেশে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা।

আটক গুপ্তচররা তুরস্কে অবস্থানরত বিদেশি নাগরিকদের ওপর নজরদারি, হামলা এবং অপহরণের পরিকল্পনা করছিলো বলে জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া। তবে প্রাথমিকভাবে তাদের সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

মোসাদের গুপ্তচরদের আটকের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরাইলও।

এর আগে, গত সপ্তাহে ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ‘শিন বেট’র ফাঁস হওয়া এক অডিও রেকর্ডে শোনা যায়: তুরস্ক, লেবানন ও কাতারসহ বিশ্বের যেসব দেশে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যরা অবস্থান করছেন, সেখানেই তাদের ধ্বংস করতে প্রস্তুত ইসরাইল। এরপরই তুরস্কের মাটিতে হামাস সদস্যদের ওপর হামলা হলে ইসরাইলকে তার কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।