মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) মালিকানাধীন মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (এমআইইজেড) লিমিটেড এবং চায়না ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাকশন বাংলাদেশ কোং লিমিটেডের মধ্যে ভূমি ইজারা চুক্তি সই হয়েছে।
গতকাল রোববার (৮ সেপ্টেম্বর) এই চুক্তি সই অনুষ্ঠিত হয়।
এসময় প্রতিষ্ঠানের পক্ষে সই করেন মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের পরিচালক তানভীর মোস্তফা এবং চায়না ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাকশনের ম্যানেজিং ডিরেক্টর লি ইয়ংজিয়াং। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল।
কোম্পানিটির চীনের ইউনান প্রদেশের চায়না ইউনান লিটুও পাইপ পাইল গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান, যা চীনের অন্যতম প্রধান ফাউন্ডেশন কনস্ট্রাকশন ও প্রিফ্যাব্রিকেটেড পাইপ পাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।