অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

মুদ্রানীতি ঘোষণার দিনে উভয় স্টক এক্সচেঞ্জে বাজার স্থবির

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ বৃহস্পতিবার ১৫ ই জুন ২০২৩, সপ্তাহের শেষ দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) মূল্য সূচক সামান্য বাড়লেও লেনদেন অনেক কমেছে।

অপর দিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে ।

আজ বৃহস্পতিবার ডিএসইতে মাত্র ৪৬৫ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত রোজার ঈদের পরে সর্বনিম্ন লেনদেন।

উল্লেখ্য, এর আগে গত ২৪শে এপ্রিল ২০২৩ ডিএসইতে ৫৫২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে গতদিনের চেয়ে ২৫৮.২৬ কোটি  টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৭২৩.৩৩ কোটি টাকার।

সার্বিকভাবে আজকের বাজার বিশ্লেষণে দেখা যায় ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬,২৮০.০১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১,৩৬৫.১৭  পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১.৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২,১৮২.৫০ পয়েন্টে।

ডিএসইর দাম বাড়ার শীর্ষ ২০ টি কোম্পানির শেয়ার

আজ ডিএসইতে মোট ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৯ টির, দাম কমেছে ৬২ টির এবং অপরিবর্তিত রয়েছে ছিল ১৮৯ টির।

 

অপরদিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বাড়লেও ও লেনদেন কমেছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১২.৩৬ পয়েন্ট বেড়ে সূচক অবস্থান করছে ১৮৫৬০.৭৩ পয়েন্টে।

আজ সিএসইতে মোট ১৪.৬২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকাল ছিল ১৫.৭৩ কোটি টাকা। আজ সিএসইতে গত দিনের চেয়ে ১ কোটি ১১ লাখ টাকার কম  শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

সিএসইর দাম বাড়ার শীর্ষ ১০ টি কোম্পানির শেয়ার

আজ সিএসইতে মোট ২১০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৩ টির, দাম  কমেছে ৫৪ টির এবং দাম অপরিবর্তিত ছিল ১০৩ টি কোম্পানির।

টানা ২ দিন বাজার পতনের পরে আজ ডিএসইর লেনদেনে খড়া লেগেছে যেন। বিনিয়োগকারীদের প্রশ্ন এমন কি হলো যে এক ঝটকায় লেনদেন ৪০০ কোটির ঘরে চলে আসলো?

বাজার সংশ্লিষ্ট একজন অভিজ্ঞ বাজার বিশ্লেষকের মতে সামনেই মুদ্রানীতি, ঈদের ছুটি এবং ৩০ জুন বাজেট পাশ হবে, তাই এক শ্রেনীর বাজারে বিনিয়োগ করা বড় বিনিয়োগকারা সাইড লাইনে থেকে বাজার পর্যালোচনা করছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন জুলাই মাসে একটি ইতিবাচক বাজার পাব আমরা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।