অর্থ লিপি

৩১ জুলাই ২০২৬ শুক্রবার ১৬ শ্রাবণ ১৪৩৩

মার্কিন ডলারের দাম সাত মাসের মধ্যে সর্বনিম্ন বিশ্ববাজারে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গতকাল মঙ্গলবার বিশ্ববাজারে মার্কিন ডলারের বিনিময়মূল্য সাত মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী মাস, অর্থাৎ সেপ্টেম্বর থেকে নীতি সুদ কমাবে, এমন ধারণা থেকে ডলারের বিনিময়মূল্য কমছে।

আগামী শুক্রবার ফেড চেয়ারম্যান এ বিষয়ে কিছু বলবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এদিকে ডলারের বিনিময়মূল্য কমে যাওয়ায় ইউরো কিছুটা শক্তিশালী হয়েছে। ইউরোর মান এখন চলতি বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। অন্যদিকে ব্রিটিশ মুদ্রা পাউন্ড স্টার্লিংয়ের বিনিময়মূল্যও গত এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

এ ছাড়া ইমার্জিং মার্কেট কারেন্সি ইনডেক্স রেকর্ড উচ্চতায় উঠেছে। রয়টার্স জানিয়েছে, জাপানি মুদ্রা ইয়েনের দরও বেড়েছে; প্রতি ডলারের বিপরীতে এখন ১৪৬ দশমিক ৫০ ইয়েন পাওয়া যাচ্ছে। ফলে গত দুই সপ্তাহের মধ্যে ইয়েনের দর এখন সর্বোচ্চ পর্যায়ে।

শুক্রবার ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল এক বক্তৃতা দেবেন। বিনিয়োগকারীরা এখন সেদিকে তাকিয়ে আছেন। অধিকাংশ বিনিয়োগকারী আশা করছেন, জেরোম পাওয়েল সুদ কমানোর বিষয়ে কিছু বলবেন। বিনিয়োগকারীরা তাঁর কথা থেকে আন্দাজ করতে চান, আগামী মাসে ফেড সুদহার ঠিক কতটা কমাবে ২৫ ভিত্তি পয়েন্ট নাকি ৫০ ভিত্তি পয়েন্ট।

অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাংকের আন্তর্জাতিক অর্থনীতি বিভাগের প্রধান জোসেফ কাপুরসো রয়টার্সকে বলেন, পাওয়েল হয়তো কিছু সুযোগ হাতে রেখে দেবেন; বিষয়টি নির্ভর করবে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের পরিসংখ্যানের ওপর। এমনও হতে পারে, তিনি সেপ্টেম্বরে কিছু না করে বছরের শেষ ভাগে বড় ধরনের হ্রাস করবেন।

জোসেফ কাপুরসো আরও বলেন, ‘আমাদের দৃষ্টিতে এখন যে অর্থনৈতিক পরিস্থিতি, তাতে ২৫ ভিত্তি পয়েন্ট সুদ কমানো হবে যথাযথ। এর চেয়ে বেশি কমানো এখনই ঠিক হবে না।’ তিনি আরও বলেন, চলতি সপ্তাহে ডলারের বিনিময়মূল্য আরও কমবে।
আজ প্রতি ইউরোর বিপরীতে ১ দশমিক শূন্য ৮ ডলার পাওয়া গেছে, গত বছরের ২৮ ডিসেম্বরের পর যা সর্বোচ্চ। চলতি মাসে এখন পর্যন্ত ইউরোর দর বেড়েছে ২ দশমিক ৪ শতাংশ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।