অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

মবিল যমুনাকে সমুদ্রগামী তেলবাহী জাহাজ কিনতে ঋণ সুবিধা দিবে ব্র্যাক ব্যাংক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত এমজেএল বাংলাদেশ পিএলসিকে (MJLBD) দুটি সমুদ্রগামী ‘আফ্রাম্যাক্স’ অয়েল ট্যাংকার কিনতে ৯৫ দশমিক ৭৭ মিলিয়ন মার্কিন ডলার বা ১ হাজার ১৭০ কোটি টাকা ঋণ দিয়েছে ব্র্যাক ব্যাংক।

আফ্রাম্যাক্স অয়েল ট্যাংকার হলো সমুদ্রে বাংলাদেশি পতাকাবাহী সর্ববৃহৎ জাহাজ। এই ঋণ সুবিধা বাংলাদেশের কোনো বেসরকারি ব্যাংকের শিপিং ও পেট্রোলিয়াম অবকাঠামো খাতে সর্ববৃহৎ একক বৈদেশিক মুদ্রার ঋণ।

সম্প্রতি এমজেএল বাংলাদেশের সঙ্গে এ–সংক্রান্ত চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

ব্র্যাক ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই চুক্তির অংশ হিসেবে এমজেএল বাংলাদেশ ইতিমধ্যেই নিজেদের বহরে একটি ‘এমটি ওমেরা গ্যালাক্সি’ নামক আফ্রাম্যাক্স শ্রেণির তেলবাহী ট্যাংকার যুক্ত করেছে। প্রায় ১ লাখ ১৬ হাজার ডেডওয়েট টন (ডিডব্লিউটি) ধারণ ক্ষমতা সম্পন্ন এ জাহাজ বাংলাদেশি পতাকা বহনকারী সর্ববৃহৎ সমুদ্রগামী জাহাজ। দেশীয় ও আন্তর্জাতিক পেট্রোলিয়াম কোম্পানিগুলোকে সমুদ্র পরিবহনসেবা প্রদান করে এমজেএল বাংলাদেশ। এমজেএল বাংলাদেশ ‘এমটি ওমেরা লিবার্টি’ নামক আরেকটি আফ্রাম্যাক্স অয়েল ট্যাংকার কেনার উদ্যোগ নিয়েছে, যা বর্তমানে একটি বিশ্বখ্যাত জাহাজ নির্মাণ কারখানায় নির্মাণাধীন।

ব্র্যাক ব্যাংক আরও জানিয়েছে, ২ সেপ্টেম্বর ঢাকায় মবিল হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারেক রেফাত উল্লাহ খান এবং এমজেএল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মুকুল হোসেন। এ সময় ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান এবং এমজেএল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী, পরিচালক তানজিল চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।