কোটা সংস্কার আন্দোলকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশে ভারতের সব ভিসা সেন্টারের কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ভিসা সেন্টারের কার্যক্রমবন্ধ থাকবে।
এছাড়া আবেদন করার পরবর্তী তারিখ এসএমএস-এর মাধ্যমে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

যাদের ভিসা আবেদন জমা দেয়ার ও ভিসাসহ পাসপোর্ট নেয়ার দিনক্ষণ নির্ধারিত ছিল। তাদের মোবাইল এসএমএস এর মাধ্যমে বিষয়টি ২ দফায় জানিয়ে দেয়া হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।