অর্থ লিপি

১৬ জুন ২০২৬ মঙ্গলবার ২ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপে লিটনের বিকল্প খোঁজা হচ্ছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ব্যর্থতার চক্রবিন্দু থেকে বেরই হতে পারছে না এক সময়ের ড্যাসিং ব্যাটসম্যান লিটন কুমার দাস। তাই তাকে টি২০ বিশ্বকাপে নাও দেখা যেতে পারে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন টি২০ ছিল তাঁর জন্য অনেকটা পরীক্ষার মতো। সে পরীক্ষায় তারকা এ ওপেনার ফেল মেরেছেন। ১, ২৩, ১২– তিন ম্যাচে এই হলো লিটনের স্কোর।

এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো তাঁর ব্যাট চালানোর ধরন। ব্যাটে-বলে হচ্ছে না, ফুটওয়ার্ক ঠিকঠাক হচ্ছে না, শট সিলেকশন ভালো হচ্ছে না; সবকিছু বিবেচনায় নির্বাচকরা লিটনের বিকল্প খুঁজছেন। সিরিজের শেষ দুই ম্যাচে তাঁর জায়গায় পারভেজ হোসেন ইমনকে একাদশে দেখা যেতে পারে। ইমন সফল হয়ে গেলে লিটনের টি২০ বিশ্বকাপে সুযোগ পাওয়া কঠিন হয়ে যাবে।

লিটনের গতকালের ব্যাটিং সবচেয়ে বেশি হতাশ করেছে। অফস্টাম্পের বাইরের বেশ কিছু বল টেনে লেগের দিকে খেলেছেন। পুল করতে গিয়ে শরীরের ভারসাম্য হারিয়েছেন। আর মুজারাবানির অফস্টাম্পের বাইরের যে বলে তিনি স্কুপ করতে গিয়ে বোল্ড হন, এর আগের দুই বলেও একইভাবে স্কুপ করার চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত ১৫ বলে ১২ রানে থামে তাঁর দুর্দশার ইনিংসটি।

লিটনের এমন এলোমেলো ব্যাটিং দেখে নির্বাচকরা নাকি মনে করছেন, তাঁর বিশ্রামের প্রয়োজন। তাই এ সিরিজের শেষ দুই ম্যাচের স্কোয়াডে তিনি থাকলেও একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। পারভেজ হোসেন ইমনকে পরখ করে দেখতে চান নির্বাচকরা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।