অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্থগিত করেছে জামায়াত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

জামায়াতে ইসলামী আজ সোমবারের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি স্থগিত করেছে। আজ এক সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতা মতিউর রহমান আকন্দ তাঁদের কর্মসূচি স্থগিত করার এই ঘোষণা দেন।

জামায়াত এখন ১০ জুন (শনিবার) ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে।

দলটির নেতারা বলেছেন, পুলিশ যেহেতু আজ কর্মদিবস ও অফিস আদালত সবকিছু খোলা থাকার যুক্তি দেখিয়ে তাদের কর্মসূচির অনুমতি দেয়নি, সে কারণে জামায়াত আজকের কর্মসূচি স্থগিত করে সাপ্তাহিক ছুটির দিনে আগামী শনিবার ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।

জামায়াতকে সমাবেশ ও মিছিলের অনুমতি না দেওয়ার কথা জানিয়ে ঢাকা মহানগর পুলিশ গতকাল রোববার সন্ধ্যায় গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছিল। তাতে অনুমতি না দেওয়ার কারণ সম্পর্কে বলা হয়, জানমালের নিরাপত্তা ও অফিস–আদালত খোলা থাকায় ৫ই জুন জামায়াতের বিক্ষোভ মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না।

একই সঙ্গে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পুলিশের নিষেধ অমান্য করে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে সমাবেশ করতে চাইলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

 

এরপরও গতকাল সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তাদের আজকের কর্মসূচি বহাল রাখার কথা বলেছিল। তবে আজ দলটি সংবাদ সম্মেলন করে তাদের আজকের কর্মসূচি স্থগিত করে সাপ্তাহিক ছুটির দিনে (আগামী শনিবার) তাদের কর্মসূচি পালনের কথা বলেছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।