শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মুখপাত্র বদল হয়েছে। সংস্থাটির পরিচালক ফারহানা ফারুকী কে নতুন মুখপাত্র হিসেবে নিযুক্ত করা হয়েছে। কমিশনের নির্বাহী পরিচালক ও সদ্যসাবেক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের স্থরে দায়িত্ব পালন করবেন তিনি।
গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) মুখপাত্রের গুরুত্বপূর্ণ এই পদে পরিবর্তন এনে নতুন আদেশ জারি করা হয়েছে।
জানা যায়, দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে বিএসইসির নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক পদমর্যাদার কর্মকর্তা। দুই দশকের বেশি সময় পর সেই দায়িত্বে পরিবর্তন এনে পরিচালক পদমর্যাদার এক কর্মকর্তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
মুখপাত্রের পাশাপাশি একই দিনে বদল এসেছে বিএসইসির চেয়ারম্যানের ব্যক্তিগত সচিবের (পিএস) পদেও। সংস্থাটির নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পিএসের দায়িত্বে এসেছেন সংস্থাটির উপপরিচালক তৌহিদ হাসান। গতকাল আলাদা এক আদেশে এই পরিবর্তন আনা হয়।
মুখপাত্র বদলসংক্রান্ত সংস্থাটির আদেশে বলা হয়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কমিশনের কর্মচারী ফারহানা ফারুকী তাঁর চলমান দায়িত্বের পাশাপাশি মুখপাত্রের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। এ জন্য তিনি অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মচারী বিধি অনুযায়ী দায়িত্ব ভাতা পাবেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।