অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিএসআরএম লিমিটেডের নগদ লভ্যাংশ ঘোষণা,বেড়েছে লভ্যাংশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং খাতের কোম্পানি বাংলাদেশ স্টিল রি রোলিং মিলস লিমিটেডের (BSRMLTD) গত ৩০ শে জুন ২০২৫, সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটি  আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ৫০  শতাংশ লভ্যাংশ দিবে, যার পুরোটাই নগদ লভ্যাংশ। মানে শেয়ার হোল্ডাররা শেয়ার প্রতি ৫ টাকা করে পাবেন।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২০.৫৭ টাকা, যা আগের বছর আয়  ছিল (EPS) ১৪.৪৮ টাকা

বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিল বোল্ট ও নাট তৈরির কারখানা স্থাপন করবে

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৪৩.৮১ টাকা । আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১৩.৪৬ টাকা ।কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৬৬.৭৯ টাকা।যা আগের বছরে ছিল ১৫০.০৬ টাকা ।

আগামী ২৪ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর ২০২৫ তারিখ

উল্লেখ্য, গতবছর  কোম্পানিটি শেয়ার হোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

আজ রবিবার (১৯ অক্টোবর) কোম্পানিটি নোলিমিট প্রাইজে লেনদেন হবে। আজ কোম্পানিটি যত খুশি দাম বাড়তে কমতে পারবে।

 

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।