দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের (BARAKAPOWER)করপোরেট পরিচালক ফিউশন হোল্ডিংস লিমিটেড ১ কোটি ৮১ লাখ ৮৭ হাজার ৯৯২শেয়ারের মধ্যে ডিএসইর বিদ্যমান বাজারদরে ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।
কোম্পানিটি জানিয়েছে যে আগামী ৩০ এপ্রিলের মধ্যে ডিএসইর পাবলিক ও ব্লক মার্কেটেরমাধ্যমে এ শেয়ার বিক্রি করবে।
গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য ২০১১ সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় বারাকা পাওয়ার লিমিটেড ।কোম্পানিটির অনুমোদিত মূলধন ৪০০ কোটি ও পরিশোধিত মূলধন ২৩৫ কোটি ৪৬ লাখ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৮৫ কোটি ৩৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ২৩কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৬৬১। এর মধ্যে ৩০.৭৫ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৪.৮১শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৪৪.৪৪ শতাংশ শেয়ার সাধারণবিনিয়োগকারীদের হাতে রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।