অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

বাইডেনের গাড়িবহর দুর্ঘটনার কবলে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

রবিবার (১৭ই ডিসেম্বর) দুর্ঘটনার কবলে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাড়িবহর। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারে নিজের প্রচারণা সদর দপ্তর থেকে বের হওয়ার সময় একটি সেডান গাড়ি বাইডেনের গাড়িবহরের একটিকে ধাক্কা দিলে বিস্ফোরণের ঘটনা ঘটে। সোমবার ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টুয়েন্টি ফোর এই খবর জানিয়েছে।

ডেলাওয়্যারে মার্কিন প্রেসিডেন্টের গাড়িবহরে থাকা সিক্রেট সার্ভিসের গাড়ির সঙ্গে সংঘর্ষে একটি সেডান কার বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে প্রায় ৪০ মিটার কাছাকাছি ছিলেন বাইডেন।

ডেলাওয়্যারের উইলমিংটনের পুনঃনির্বাচনী প্রচারাভিযানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। এসময় জিল বাইডেন আশপাশে জড়ো হওয়া মানুষদের সঙ্গে বড়দিনের ছুটির শুভেচ্ছা বিনিমিয় করছিলেন।

নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থল থেকে বাইডেনকে নিয়ে উইলমিংটনের বাসভবনের দিকে রওনা হন এবং সাংবাদিকদের দ্রুত সরিয়ে নেন। এরপর দ্রুত বন্দুক নিয়ে চালকসহ সেডান গাড়িটি ঘিরে ফেলেন তারা।

এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। হোয়াইট হাউজের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি দুজনেই ভালো আছেন।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।