অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশ যে সমীকরণে এশিয়া কাপের শেষ চারে উঠলো

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এশিয়া কাপ শুরু হয়েছিল বাংলাদেশের। এরপরে এশিয়া কাপে টিকে থাকা নিয়ে দেখা দেয় শঙ্কা। তাতে আফগানিস্তানের বিপক্ষে জয় ভিন্ন অন্য কোনো পথ খোলা ছিল না। আর সেই যাত্রায় জয় হয়েছে বাংলাদেশের। শুধু জয় নয়, এক ম্যাচ জিতে সুপার ফোরও নিশ্চিত হয়ে গেছে সাকিব আল হাসানদের।

গতকাল রোববার (৩রা সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচটিতে ৮৯ রানের জয় তুলে নেয় টাইগাররা। এর আগে গত ২৩শে আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

বর্তমানে সমীকরণ বলছে, সুপার ফোরে বাংলাদেশের অবস্থান নিশ্চিত হয়েছে। বাংলাদেশকে ছিটকে দিতে হলে আফগানিস্তানের নেট রানরেট হতে হবে +০.৩৭৪। তাদের নেট রান রেট এখন -১.৭৮০। তার মানে পরের ম্যাচে তাদের নেট রান রেট নিয়ে যেতে হবে ১.৭৮০+০.৩৭৪= ২.১৫৪। সেজন্য বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারাতে হবে। আবার বড় ব্যবধানে হারলে শ্রীলঙ্কার নেট রান রেট ০.৯৫১ থেকে ২.১৫৪ কমে দাঁড়াবে -১.২০৩। সেক্ষেত্র বাদ পড়বে লঙ্কান বাহিনী। আর শেষ চারে থাকবে বাংলাদেশ।

ফলে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ফলের ওপরে আর নির্ভর করা লাগবে না বাংলাদেশের। এ দিকে বাংলাদেশের ৮৯ রানের জয়ের কারণে এখন বিপদে পড়ে গেছে দাসুন শানাকা ও হাসমতউল্লাহ শাহিদির দল। দুদলই শঙ্কায় রয়েছে শেষ চার নিশ্চিত করা নিয়ে। যদিও লঙ্কানরা সে দৌড়ে বেশ এগিয়ে রয়েছে। তাতে আফগানদের বিপক্ষে অল্প রানের ব্যবধানে হারলেও পরের পর্বে যেতে সমস্যা হবে না।

এই মুহূর্তে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানও শেষ চার নিশ্চিত করেছে। এবার বাকি দুই দলের জন্য অপেক্ষা। অন্যদিকে শেষ চারের প্রথম ম্যাচে বড় পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক নম্বর দল পাকিস্তানের বিপক্ষে খেলতে হতে পারে টাইগারদের। আর ম্যাচটি হবে আগামী ৬ই সেপ্টেম্বর গাদ্দাফি স্টেডিয়ামে। স্বাগতিক আর পারফরম্যান্স মিলিয়ে যেখানে এগিয়েই থাকবে বাবর আজমের দল।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।