আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) মূল্য সূচক উঠানামার মধ্য দিয়ে থাকলেও দিন শেষে ইতিবাচক ধারাতে আজকের লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন গতদিনের চেয়ে বেশ বেড়েছে।
আজ ডিএসইতে মোট ৬৬২.৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে ডিএসইতে ৫২২.৭৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ গত কর্মদিবসের চেয়ে লেনদেন বেশি হয়েছে ১৩৯.৭৮ টি টাকার।

আজকের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩০৪.৮৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬৩.৪৪ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৩.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১৩৭.৫৯ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে মোট ৩১৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দাম বেড়েছে ৮৪ টির, দাম কমেছে ৭৩ টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৬২ টি কোম্পানির।

আজ ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষ ২০ তালিকার ১৭ টি শেয়ারই ছিল ইন্সুরেন্স খাতের শেয়ার। গতদিনেও দাম বৃদ্ধির শীর্ষ ২০ তালিকার ১২ টি শেয়ারই ছিল ইন্সুরেন্স খাতের শেয়ার।

আজ ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষে থাকা ২০ টি শেয়ারের তালিকা।
খাতভিত্তিক লেনদেনে ডিএসইতে ইন্সুরেন্স খাতের শেয়ার ছাড়া অন্য কোন খাতের শেয়ারের চাহিদা ছিলনা।

আজ দাম পতনের তালিকা ছিল মিশ্রিত।দাম পতনের তালিকায় প্রথমে ছিল ফুয়াং ফুড লিমিটেড। কোম্পানিটির আজ ৭.৫৩ শতাংশ দাম কমেছে ।

আজকের শেয়ার সংখ্যার দিক দিয়ে লেনদেনের শীর্ষে ছিল ফুয়াং ফুড লিমিটেড, কোম্পানিটির আজ লেনদেন হয়েছে ১ কোটি ৩৭ লাখ ৫৪ হাজার ৭৬৩ টি শেয়ারের।

টাকার দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেনের শীর্ষে ছিল ফুয়াং ফুড লিমিটেড। কোম্পানিটির লেনদেন হয়েছে ৫০ কোটি ৭৮ লাখ টাকার ।

ব্লোক ট্রেড
আজ ৭০ টি শেয়ারের ব্লোকে মোট লেনদেন হয়েছে ৩৬.৩১ কোটি টাকা।
অপরদিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বাড়লে ও লেনদেন গতদিনের চেয়ে কমেছে । আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৪.৬৫ পয়েন্ট বেড়ে সূচক অবস্থান করছে ১৮৬৩১.৮৩ পয়েন্টে।

আজ সিএসইতে মোট ১২.৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকাল ছিল ১৫.৩৭ কোটি টাকা। আজ সিএসইতে গত দিনের চেয়ে ৩ কোটি ৩ লাখ টাকার কম শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আজ সিএসই তে মোট ১৮৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৬ টির, কমেছে ৪৭ টির এবং দাম অপরিবর্তিত ছিল ৮৪ কোম্পানির।
আজ সিএসইতে দাম বৃদ্ধির শীর্ষে থাকা তালিকায় ইন্সুরেন্স খাতের শেয়ারের আধিপত্য ছিল।

আজ সিএসইতে দাম বৃদ্ধির শীর্ষে থাকা ১০ টি শেয়ার।
আজ উভয় স্টক এক্সচেঞ্জের বাজার শুরু থেকে শেষ পর্যন্ত উঠানামার মধ্যে থাকলেও দিন শেষে উভয় স্টক এক্সচেঞ্জ ইতিবাচক ধারাতে আজকের লেনদেন হয়েছে।
বেশ কয়েকদিন ইন্সুরেন্স খাতের শেয়ার ইতিবাচক থাকায় উভয় স্টক এক্সচেঞ্জের ইন্সুরেন্স খাতের শেয়ারের বিনিয়োগকারীদের দারুন উৎফুল্ল হতে দেখা গিয়েছে।
বাজার চলাকালীন সময়ে বেশ কয়েকটি হাউজের অফিসে গিয়ে হাউজের অফিসার এবং বিভিন্ন বিনিয়োগকারীদের সাথে কথা বলে জানা গেল, বাজার ঝিমিয়ে না থেকে যেকোনো খাতের শেয়ারের বাজার মুভমেন্ট হলেই বাজারের গতি বাড়বে বলে তারা ধারণা করছেন।
কেননা যে কোন শেয়ার বিক্রি করে সেই টাকা তারা অবশ্যই অন্য কোন শেয়ারে বিনিয়োগ করবেন যার ফলে বাজারে একটি চাহিদা সৃষ্টি হতে পারে।
একজন প্রবীন বাজার বিশ্লেষকের সাথে ফোনে কথা বললে তিনি ও একইরকম আশাবাদ ব্যক্ত করেন, তিনি বলেন ইন্সুরেন্স খাতের শেয়ারের প্রতি চাহিদা বাড়া এই মুহুর্তে বাজারের জন্যে একটি দারুন ইতিবাচক ঘটনা।দাম বাড়াতে ছোট বড় কিছু বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে তারাই অন্য খাতের শেয়ারে টাকা বিনিয়োগ করলে বাজার অটোমেটিক ভালো হবে। টাকার (ফান্ড) রোলিং হলেই তো বাজারের মুভমেন্ট বাড়বে। বাজারে গতি আসবে।
তিনি আশাবাদী এভাবে ইন্সুইরেন্স খাতের প্রতি চাহিদা অপরিবর্তিত থাকলে খুব শীঘ্রই অন্য খাতের কিছু শেয়ারেরও নতুন করে চাহিদা সৃষ্টি হবে।