অর্থ লিপি

২২ এপ্রিল ২০২৬ বুধবার ৯ বৈশাখ ১৪৩৩

ফাইনালে যেতে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

এশিয়া কাপ সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশের প্রতিপক্ষ কেবল পাকিস্তানই নয়, লাহোরের তীব্র গরমও বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই কারণে ম্যাচের আগের দিন অনুশীলনও করেননি সাকিব আল হাসানরা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর হোটেল বন্দি হয়েই কাটিয়েছে পুরো দল। যদিও এটাকে সমস্যা হিসেবে দেখছেন না দলের পেসার তাসকিন আহমেদ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়। ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টেলিভিশন ও টি স্পোর্টস।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তাসকিন বলেছেন, ‘এই ব্রেকটা আসলে দেওয়াতে ভালো হয়েছে। কারণ আমাদের সামনে অনেক খেলা। সেকেন্ড রাউন্ডের তিনটা ম্যাচ, এর মধ্যে ট্রাভেলিং আছে সামনে হোম সিরিজ প্লাস বিশ্বকাপ। লম্বা সময় সামনে খেলা আছে। এজন্য আমাদের মানসিক ও শারীরিকভাবে বিশ্রামের দরকার আছে। এই ব্রেকে আমরা কিছু টিম বন্ডিং এক্টিভিটিস করেছি।’

পাকিস্তান ও তীব্র গরম ছাড়াও বাংলাদেশ দলে বড় ধাক্কা হয়ে এসেছে নাজমুল হোসেন শান্তর ইনজুরি। হ্যামস্ট্রিং চোটে পড়ে দেশের বিমান ধরতে হচ্ছে দুই ম্যাচে এশিয়া কাপের সর্বোচ্চ ১৮৬ রানের ইনিংস খেলা শান্তকে। টপ অর্ডার এই ব্যাটারকে হারালেও বাংলাদেশ দলে স্বস্তির খবর লিটনের ফেরা। হুট করে আসা জ্বরের কারণে গ্রুপ পর্বের দুই ম্যাচে ছিলেন না উইকেটকিপার এই ব্যাটার। বাংলাদেশ সুপার ফোরে কোয়ালিফাই করার পরে পাকিস্তান এসেছেন লিটন। সবকিছু ঠিক থাকলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দেখা যাবে তাকে।

এর বাইরে একটি পরিবর্তন আসতে পারে একাদশে। আফিফ হোসেনের বদলে দেখা যেতে পারে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। ব্যাটিং উইকেটে বাড়তি বোলিং অপশন থাকা যে কোনও অধিনায়কের জন্যই স্বস্তির।

আজ সুপারর ফোরের প্রথম ম্যাচে খেলতে নামলেও বাংলাদেশের দৃষ্টিবহু দূরে। অন্তত তাসকিনের কথাতেই সেটি স্পষ্ট। এশিয়া কাপে বাংলাদেশ এর আগে তিনবার ফাইনাল খেলেছে। প্রতিবারই কান্না ভেজা চোখে বিদায় নিতে হয়েছিল টাইগারদের। কাজটা মোটেও সহজ নয়। পাকিস্তান  বিশ্বের এখন এক নম্বর ওয়ানডে দল। ভারত বরাবরের মতো শক্তিধর। শ্রীলঙ্কা নিঃসন্দেহে চমকে দেওয়ার মতোই দল। তাই শিরোপার পথে পা বাড়াতে প্রতি স্তরেই কঠিন পরীক্ষা দিতে হবে।

সেই পরীক্ষার প্রথম ধাপ শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। তবে প্রথম ম্যাচতো বটেই, তাসকিনের চোখ ফাইনালে, ‘প্রথম লক্ষ্য থাকবে সেরা দুইয়ে থাকার। ওই জায়গায় থাকলে আমরা ফাইনাল খেলতে পারবো। সুতরাং লক্ষ্য এখন এটিই। সেই লক্ষ্যে পাকিস্তানকে হারাতে পারলে আমরা এক ধাপ এগিয়ে যাব।’

তবে পাকিস্তানের বিপক্ষে কাজটা মোটেও সহজ হবে না। বাবর আজম, ইফতেখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ানরা রয়েছেন দুর্দান্ত ফর্মে। পেস আক্রমণে থাকবেন নাসিম শাহ, শাহিন আফ্রিদি ও হারিস রউফ। স্পিন আক্রমণে থাকছেন শাদাব খান ও মোহাম্মদ নেওয়াজ। বাংলাদেশের বিপক্ষে সুযোগ পেয়েছেন আরেক পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ। সব মিলিয়ে ম্যাচের আগের দিন শক্তিশালী দল ঘোষণা করে বাংলাদেশের অনেকটাই চাপে রাখার চেষ্টায় বাবর আজমের দল।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।