নিউজিল্যান্ডের মাটিতে সিরিজের শুরুটা ভালো হলো বাংলাদেশের। প্রস্তুতি ম্যাচে লাল-সবুজের দল স্বাগতিকদের হারিয়েছে। ম্যাচটিতে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফম্যান্স করেছেন রিশাদ হোসেন।
আজ বৃহস্পতিবার (১৪ই ডিসেম্বর) ভোর ৪টায় সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড একাদশ। ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ৩৩৪ রান করে বাংলাদেশ। জবাবে ৪৯.২ ওভারে ৩০৮ রান তুলতেই শেষ হয় কিউইদের ইনিংস। তাতে ২৬ রানে জয় পায় বাংলাদেশ।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।