ফার্মাসিউটিক্যালস খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের(NAVANAPHAR) প্রাথমিক গণপ্রস্তাবের ( IPO) মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যবহারের পরিকল্পনায় পরিবর্তন আনছে। আইপিও আসার সময় আইপিও প্রসপেক্টাসে ঘোষিত ভবন নির্মাণের পরিবর্তেবরাদ্দ অর্থ কিছু উৎপাদন ইউনিটের আধুনিকায়ন ও উৎপাদনক্ষমতা বাড়ানোর কাজেব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
আজ রবিবার ,২ জুলাই,২০২৩ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আইপিওর মাধ্যমে ৭৫ কোটি টাকা সংগ্রহকরেছিল। এর মধ্যে ২৩.২৪ কোটি ২টাকা নতুন জেনারেল প্রোডাকশন বিল্ডিং নির্মাণে ব্যয়করার কথা। কিন্তু কোম্পানির পরিচালনা পর্ষদ ওই ভবন নির্মাণ না করে কিছু উৎপাদনইউনিটের আধুনিকায়ন ও উৎপাদনক্ষমতা বাড়ানোর কাজে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে।
পর্ষদের সিদ্ধান্ত অনুসারে, ১৩.১১ কোটি টাকা ব্যয় করা হবে এসভিপিও ফ্যাসিলিটিজেরআধুনিকায়ন ও সম্প্রসারণে,জেনারেল লিকুইড ফ্যাসিলিটিজের আধুনিকায়ন ওসম্প্রসারণে ব্যয় করা হবে ৪. ৬৮ কোটি টাকা, এনিমেল হেলথ ফ্যাসিলিটিজেরআধুনিকায়ন ও সম্প্রসারণে ব্যয় করা হবে ৫.৪৪ কোটি টাকা।
এর বাইরে কোম্পানির নিজস্ব তহবিল থেকে ২.৩৩ কোটি টাকা ব্যয় করা হবে পিডি ওকোয়ালিটি কন্ট্রোল ব্যবস্থার আধুনিকায়নে।
নাভানা ফার্মার আইপিওর অর্থে ভবন নির্মাণ না করার যুক্তি হিসেবে বলা হয়েছে, কোম্পানির বিভিন্ন ওষুধের চাহিদা দ্রুত বাড়ছে। ভবন নির্মাণের পর ওষুধ উৎপাদনে যেতেবেশ সময় লাগবে। এই বাস্তবতায় নতুন ভবন নির্মাণ না করে বিদ্যমান ফ্যাসিলিটিজগুলোসম্প্রসারণ লাভজনক হবে।
আইপিওর অর্থ ব্যবহারের পরিকল্পনা পরিবর্তন সংক্রান্ত এ সিদ্ধান্ত বাস্তবায়নেশেয়ারহোল্ডারদের সম্মতি প্রয়োজন। তাই তাদের মতামত জানতে আগামী ৩১ জুলাইঅনুষ্ঠেয় কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) বিষয়টি উপস্থাপন করা হবে।
শেয়ারহোল্ডারদের সম্মতি পেলেও আলোচিত সিদ্ধান্ত কার্যকরে বিএসইসির অনুমতিপ্রয়োজন হবে।
উল্লেখ্য এজিএম এর জন্যে আগামী ০৫ জুলাই রেকর্ড তারিখ জানিয়েছে , রেকর্ডের আগেআগামীকাল কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন হবে।