অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

দেশের রিজার্ভ বেড়ে আবারও ৩০ বিলিয়ন ডলারের ঘরে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, গতকাল বুধবার (১৬ জুলাই) পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ২৬ দশমিক ৬২ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ৩০ দশমিক ২ বিলিয়ন ডলার।

গতকাল (১৬ জুলাই) এ তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্দেশিত হিসাব পদ্ধতি BPM6 অনুযায়ী, একই তারিখে নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ হাজার ৯৯৫ দশমিক ৪৫ মিলিয়ন ডলারে, যা আগের সময়ের তুলনায় কিছুটা বৃদ্ধি নির্দেশ করে।

এর আগে, ৭ জুলাই পর্যন্ত এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) আমদানি বিল পরিশোধের পর দেশের মোট রিজার্ভ ছিল ২৯ হাজার ৫২৯ দশমিক ৩১ মিলিয়ন ডলার এবং BPM6 অনুযায়ী রিজার্ভ ছিল ২৪ হাজার ৪৫৮ দশমিক ৯৩ মিলিয়ন ডলার।

নগদ ডলার সরবরাহ এবং বৈদেশিক লেনদেন স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি আন্তঃব্যাংক নিলামের মাধ্যমে আরও ৩১ কোটি ৩০ লাখ ডলার কিনেছে। এসব উদ্যোগ রিজার্ভ বৃদ্ধিতে সহায়ক হয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক সূত্র।

উল্লেখ্য, আইএমএফের BPM6 পদ্ধতিতে নিট রিজার্ভ নির্ধারণে স্বল্পমেয়াদি বৈদেশিক দায়গুলো বাদ দেওয়া হয়, ফলে নিট রিজার্ভ গ্রস রিজার্ভ থেকে তুলনামূলকভাবে কম থাকে।

বিশ্লেষকরা বলছেন, রফতানি আয় ও রেমিট্যান্সে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা এবং সরকারের নিয়ন্ত্রিত আমদানি ব্যবস্থাপনার ফলে রিজার্ভ বৃদ্ধির এ ধারা দেখা যাচ্ছে। তবে দীর্ঘমেয়াদে রিজার্ভ টেকসই রাখতে রফতানি বহুমুখীকরণ ও রেমিট্যান্স প্রবাহে স্থিতিশীলতা আনতে হবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।