অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

দীপিকা মা হচ্ছেন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন তার ইনস্টাগ্রামে তিনি অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন। আগামী সেপ্টেম্বরে তাদের প্রথম সন্তান ঘরে আসবে বলেও জানিয়েছেন অভিনেত্রী।

বহু প্রতীক্ষার অবসান। বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন অবশেষে ঘোষণা করেছেন যে তিনি ও তার স্বামী রণবীর সিং তাদের প্রথম সন্তানের অপেক্ষায়।

দীপিকা পাড়ুকোন ইনস্টাগ্রামে ‘সেপ্টেম্বর ২০২৪’ লেখা একটি পোস্টার শেয়ার করেছেন। যেখানে শিশুদের পোশাক, খেলনা এবং বেলুনের ছবি রয়েছে।

আরও পড়ুন…

লিপ্লিং মামুনুর রশীদে ১৯তম জন্মদিন আজ, বয়স ৭৫ হলেও

দীপিকার এই পোস্টটি কয়েক মিনিটের মধ্যে লাখ লাখ ভিউ হয়েছে এবং কমেন্ট পেয়েছে। সেলিব্রিটিরাও তাদের অভিনন্দন জানাচ্ছেন।

সম্প্রতি দীপিকা পাড়ুকোনকে আন্তর্জাতিক মঞ্চে দেখা গেছে পুরস্কার তুলে দিতে। বাফটা-তে তার লুক অন্তঃসত্ত্বার জোরালো করে। এদিন নাকি শাড়ি দিয়ে নিজের বেবিবাম্প লুকিয়ে রাখার চেষ্টা করছিলেন দীপিকা পাড়ুকোন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসসহ দেশটির একাধিক গণমাধ্যমও দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করে। অবশেষে সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজের মা হওয়ার খবর ঘোষণা করলেন দীপিকা।

উল্লেখ্য, ২০১৮ সালের নভেম্বরে গাঁটছড়া বাঁধেন বলিউডের এই পাওয়ার কাপল। পাঁচ বছরের দাম্পত্যের পর জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।