চীনের ভিসা সেন্টার চালু করা হলো রাজধানী ঢাকার বনানীতে । ভিসা আবেদন জমা দিতে এখন আর বাংলাদেশি পাসপোর্টধারীদের যেতে হবে না দূতাবাসে। তবে, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসার আবেদন দূতাবাসে গিয়েই করতে হবে।
আজ বৃহস্পতিবার (১৮ই এপ্রিল) সকালে কামাল আতাতুর্ক এভিনিউয়ে প্রাসাদ সেন্টারে চীনের ভিসা সেন্টারের উদ্বোধন করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
তিনি বলেন, এর মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সর্ম্পক আরও দৃঢ় হবে। বেশি সংখ্যক বাংলাদেশি যাতে চীনে যেতে পারে, সেজন্যই নানা পদক্ষেপ নিয়েছে চীনা দূতাবাস।
নতুন ভিসা সেন্টারের কারণে বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলেও আশা প্রকাশ করেন চীনের রাষ্ট্রদূত।
আগামী রোববার (২১শে এপ্রিল) থেকে শুরু হবে এই ভিসা সেন্টারের কার্যক্রম।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।