এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো তানজিদ হাসান তামিমের। ওপেনিংয়ে তার সঙ্গে জুটি গড়বেন নাঈম শেখ।
গত জুলাইয়ে এসিসি ইমার্জিং কাপে কলম্বোতে তিনটি হাফ সেঞ্চুরি হাঁকান তানজিদ তামিম। এবার সামর্থ্যের প্রমাণ দিতে হবে জাতীয় দলের সঙ্গে।
টসের পর বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ‘শুষ্ক উইকেট, আশা করি ভালো রান হবে। আমাদের সেরা পারফরম্যান্স করতে হবে, কারণ শ্রীলঙ্কা তাদের মাঠে খুব ভালো দল।
আজকের ম্যাচ নিয়ে আমাদের ভাবতে হবে, ১০০ ওভারের খেলায় তাদের চেয়ে আমাদের ভালো খেলতে হবে। তিন স্পিনার ও তিন সিমার দলে।’
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।