অর্থ লিপি

১৬ জুন ২০২৬ মঙ্গলবার ২ আষাঢ় ১৪৩৩

জার্মানিভিত্তিক ফান্ডের সঙ্গে প্রাইম ব্যাংকের ২ কোটি ডলারের ঋণচুক্তি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি(PRIMEBANK) জার্মানিভিত্তিক ইমপ্যাক্ট বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্ট ইন ভিশনস মাইক্রোফাইন্যান্স ফান্ডের সঙ্গে ২ কোটি ডলার সমপরিমাণ একটি টার্ম লোন চুক্তি স্বাক্ষর করেছে।

চুক্তির বিষয়টি প্রাইম ব্যাংক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে

সম্প্রতি জার্মানির ফ্রাঙ্কফুর্টে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠান এ সম্পর্কিত চুক্তিতে স্বাক্ষর করে। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও. রশীদ ও উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শামস আব্দুল্লাহ মুহাইমিন। অপরদিকে ইনভেস্ট ইন ভিশনসের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ ইনভেস্টমেন্ট অফিসার কার্লোস ডি লাস সালাস ভেগাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ অর্থায়নের মাধ্যমে প্রাইম ব্যাংক বাংলাদেশজুড়ে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) খাতে পুনঃঋণ প্রদান করবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।