অর্থ লিপি

১৮ এপ্রিল ২০২৬ শনিবার ৫ বৈশাখ ১৪৩৩

চামড়াশিল্প নগর পরিবেশবান্ধব করতে না পারার ব্যর্থতার মাশুল দিচ্ছে চামড়াশিল্প খাত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের মধ্যেই বিপুল পরিমাণ কাঁচা চামড়ার সরবরাহ থাকলেও বাংলাদেশ রপ্তানি বাড়ানোর সুযোগ কাজে লাগাতে পারছে না।অপরদিকে চামড়া ও চামড়াজাত পণ্যের বৈশ্বিক বাজার প্রতিবছরই বড় হচ্ছে। সাত বছর ধরে এই খাতের রপ্তানি একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। একদিকে দাম না পাওয়ায় প্রতিবছর কোরবানির পশুর চামড়া নষ্ট হচ্ছে, অন্যদিকে চামড়াপণ্য রপ্তানির জন্য বছরে ১ হাজার ৬০০ কোটি টাকার চামড়া আমদানি করতে হচ্ছে। শুধু হেমায়েতপুরের চামড়াশিল্প নগরের দূষণের কারণে এগোতে পারছে না বাংলাদেশের চামড়াশিল্প।

চামড়াশিল্পের বিশেষজ্ঞ  ও খাত–সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সাভারের হেমায়েতপুরের ২০০ একর জমির ওপর পরিকল্পিত চামড়াশিল্প নগর বাস্তবায়নে ইতিমধ্যে ২১ বছর পার করেছে সরকার। চামড়াশিল্প নগরে জমি বরাদ্দ পেয়েছিল ১৫৪টি ট্যানারি। তার মধ্যে উৎপাদনে আছে ১৪২টি। কিন্তু এখন পর্যন্ত চামড়াশিল্প নগরের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) পুরোপুরি কার্যকর করা যায়নি। এতগুলো বছরেও কঠিন বর্জ্য ফেলার স্থায়ী জায়গা বা ডাম্পিং ইয়ার্ডের কাজ শুরু হয়নি। ফলে বুড়িগঙ্গার পর এখন ধলেশ্বরী নদীও দূষণের শিকার হচ্ছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।