অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

ঘন কুয়াশায় ঢাকা থেকে ফেরত গেল ১৩ টি ফ্লাইট

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে  পারেনি ১৩টি ফ্লাইট ঘন কুয়াশার কারণে। এগেুলোর মধ্যে সাতটি ফ্লাইট ভারতের কলকাতা ও হায়দ্রাবাদ অবতরণ করেছে। বাকি ছয়টি ফ্লাইট চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বুধবার (৩রা জানুয়ারি) দিনগত রাত ২টা থেকে আজ বৃহস্পতিবার (৪ঠা জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ফ্লাইটগুলো ডাইভার্ট হয়ে ওইসব বিমানবন্দরে অবতরণ করে।

অবতরণ করতে না পারা ফ্লাইটগুলোর মধ্যে কলকাতায় যায় কুয়েত থেকে আসা জাজিরা এয়ারওয়েজ, ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ার, কুয়ালালামপুর থেকে আসা এয়ার এশিয়া, শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়া, চীনের গুয়াংঞ্জু ও কুয়ালালামপুর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট।

এছাড়া কুয়াশার আগাম খবরে রিয়াদ থেকে আসা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের (সাউদিয়া) ফ্লাইটটি মাঝপথে হায়দ্রাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

অপরদিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের শারজাহ, গুয়াংঞ্জুসহ বেশ কয়েকটি এয়ারলাইন্সের ছয়টি ফ্লাইট সিলেট ও চট্টগ্রামে অবতরণ করে।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, সকাল পৌনে ১০টার দিকে ডাইভার্ট ফ্লাইটগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসতে শুরু করে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।