অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

গৃহবধূ দিনে প্রায় ৭০ লাখ রুপি খরচ করেন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিভিন্ন ধরণের কেনাকাটা মানুষের নিত্য দিনের প্রয়োজন। কেনাকাটা করাটা অনেকের শখও বটে। কেনাকাটা করার শখ কার না থাকে! সবাই সাধ্যমতো কেনাকাটা করে নিজের শখ পূরণ করেন। কেনাকাটা করেই এবার আলোচনায় এসেছেন দুবাইয়ের ধনাঢ্য এক গৃহবধূ।

সউদি টিকটক ও ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয়, তাঁর লাখো অনুসারী রয়েছেন। তিনি নিয়মিত এসব সামাজিক যোগাযোগমাধ্যমে কেনাকাটা করার পোস্ট, রিল ও ভিডিও শেয়ার করেন।

দামি ব্যাগ, গাড়ি ও বিলাসবহুল গন্তব্যের প্রতি সউদি বিশেষভাবে অনুরাগী। কেনাকাটা, খাওয়া ও ভ্রমণে প্রতিদিন প্রায় ৭০ লাখ রুপি খরচ করেন সউদি।

সউদির স্বামীর নাম জামাল বিন নাদাক। স্বামীকে নিয়ে নিয়মিত বিদেশে ছুটি কাটাতে দেখা যায় তাকে। পূর্ব আফ্রিকার দেশ সেশেলস ঘুরে সম্প্রতি এই দম্পতি মালদ্বীপে গিয়েছিলেন। তাঁরা নিয়মিত লন্ডনে যাতায়াত করেন। এরপর জাপানে যাওয়ার ইচ্ছা আছে সউদির। তিনি বলেন, তাঁর প্রিয় ডিজাইনার ডিওর আর স্বামী জামালের প্রিয় হার্মিস।

এই দম্পতি একই রকম গাড়িও পছন্দ করেন। জামাল সউদিকে একটি বার্কিন ব্যাগ ও দুটি গাড়ি উপহার দিয়েছেন।

সউদির জন্ম যুক্তরাজ্যের সাসেক্সে। ছয় বছর বয়সে তিনি দুবাইয়ে আসেন। আর তাঁর স্বামী জামাল সৌদি আরবের নাগরিক। দুবাইয়ের একটি বিশ্ববিদ্যালয়ে তাঁদের দুজনের প্রথম দেখা হয়। সেখান থেকেই সম্পর্ক। দুই বছর আগে তাঁরা সংসার পেতেছেন। সউদির বিলাসবহুল এই জীবনের খরচ মেটান তাঁর স্বামীই।

সুত্রঃ এনডিটিভি

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।