গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের ৭ টি কোম্পানি চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ২০২৩-ডিসেম্বর ২০২৩) ও (জুলাই ২০২৩-ডিসেম্বর ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ৩০ শে জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানিগুলির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানিগুলোর ২য় প্রান্তিকের (অক্টোবর ২০২৩-ডিসেম্বর ২০২৩) ও (জুলাই ২০২৩-ডিসেম্বর ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন
আমরা নেটওয়ার্ক
২য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (অক্টোবর ২০২৩-ডিসেম্বর ২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১. ১৪ টাকা । আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১.২৫ টাকা। দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ২.৩৭ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২.২৪ টাকা। ৩১শে ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৩৯.৩৯ টাকা।
আমরা টেকনোলোজিস
২য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (অক্টোবর ২০২৩-ডিসেম্বর ২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৫ পয়সা। দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ২৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৫১ পয়সা। ৩১শে ডিসেম্বর ২০২৩, তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.০৮ টাকা ।
বিডিকম অনলাইন
২য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (অক্টোবর ২০২৩-ডিসেম্বর ২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪৫ পয়সা। দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬০ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ৭৭ পয়সা। ৩১শে ডিসেম্বর ২০২৩, তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫.৬৬ টাকা ।
ড্যাফোডিল কম্পিউটার
২য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (অক্টোবর ২০২৩-ডিসেম্বর ২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৯ পয়সা। দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ইপিএস হয়েছে ৩৮ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৪১ পয়সা। ৩১শে ডিসেম্বর ২০২৩, তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩.৯১ টাকা ।
ইনটেক অনলাইন
২য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (অক্টোবর ২০২৩-ডিসেম্বর ২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ১৯ পয়সা। দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৩৪ পয়সা।
ইজেনারেশন
২য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (অক্টোবর ২০২৩-ডিসেম্বর ২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৮ পয়সা। অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৮১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৮০ পয়সা। ৩১শে ডিসেম্বর ২০২৩, তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২.৬৯ টাকা ।
ইনফর্মেশন টেকনোলজি কনসালট্যান্ট
২য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (অক্টোবর ২০২৩-ডিসেম্বর ২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬৩ পয়সা। দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১.৪২ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১.০৯ টাকা। ৩১ ডিসেম্বর ২০২৩, শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.৪২ টাকা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।