পুঁজিবাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং খাতের কোম্পানি এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের (SALAMCRST) নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে।কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
কোম্পানিটি জানিয়েছে যে, ৩০ শে জুন ২০২৩ তারিখে সমাপ্ত বছরের জন্যে সংশ্লিষ্ট শেয়ার হোল্ডারদের নগদ লভ্যাংশ বিএফটিএন এর মাধ্যমে ব্যাংক একাউন্টে বিতরণ সম্পন্ন করেছে।
খবরটি ডিএসইর নিউজ বিভাগে আজ প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, ডিএসইর বা সিএসইর নিউজ বিভাগে নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে এমন খবর প্রকাশিত হবার পরে, যদি কোন বিনিয়োগকারী লভ্যাংশের টাকা না পায়, তাহলে তাদের অবশ্যই সেই কোম্পানির শেয়ার বিভাগের সাথে যোগাযোগ করে লভ্যাংশ সংগ্রহ করতে হবে।