অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

এক্সের সার্ভার ডাউন বিশ্বব্যাপী

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিশ্বজুড়ে বিভ্রাটের মুখে পড়েছিল মাইক্রোব্লগিং সাইট এক্স (পূর্বে টুইটার)। আজ বৃহস্পতিবার (২১শে ডিসেম্বর) ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক মাধ্যমটি ব্যবহার করতে সমস্যার মুখে পড়েন এর লাখ লাখ ব্যবহারকারী।

বিভ্রাট দেখা দেয়ার এক ঘণ্টার মাথায় স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে এক্স।

ডাউনডিটেক্টর ডট কমের বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এবং এক্স প্রো’তে বিভ্রাট দেখা হয়।

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিশ্বব্যাপী বিভ্রাটের মুখে লাখ লাখ ব্যবহারকারী এক্স প্ল্যাটফর্ম ব্যবহার করতে সমস্যার মুখে পড়েন।

ফলে ব্যবহারকারীরা সামাজিক মাধ্যমটির টাইমলাইনে কোনো পোস্ট দেখতে পাচ্ছিলেন না। পাশাপাশি ব্যবহারকারীরা কোনো পোস্ট শেয়ারও করতে পারছিলেন না। ফাঁকা টাইমলাইনে কেবল মাত্র ‘ওয়েলকাম টু এক্স’ বার্তাটি দেখা যায়।

এছাড়া এক্স প্রো (পূর্বে টুইটডেক) ব্যবহারকারীরা লোডিং সমস্যার মুখে পড়েন। ফিড লোড না হয়ে বার বার ‘ওয়েটিং ফর পোস্ট’ বার্তাটি স্ক্রিনে আসতে থাকে।

প্রার্থীরা এসএমএস পাঠাতে চান ভোটারদের ফোনে

এই বিভ্রাট দেখা দেয়ার পরে এক্সে #TwitterDown হ্যাশট্যাগটি ট্রেন্ডিং শুরু হয়। সেখানে ব্যবহারকারীরা তাদের বিভ্রাটের সময়ে অভিজ্ঞতা শেয়ার করেন।

প্ল্যাটফর্মের ওয়েবসাইট এবং অ্যাপে প্রাথমিকভাবে ব্যাঘাত দেখা দেয়ার প্রায় ১ ঘণ্টার পরে তা পুনরায় স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে। অবশ্য কিছু কিছু জায়গায় এখনও সমস্যা দেখা দিচ্ছে।

বাংলাদেশে ‘ডাঙ্কি’র টিকিট কখন মিলবে আজ!

ডাউনডিটেক্টরের ডেটা অনুসারে, ৪৭ হাজারেরও বেশি মার্কিন ব্যবহারকারী এক্স এবং এক্স প্রো’র প্ল্যাটফর্ম ব্যবহারে সমস্যার সম্মুখীন হয়েছেন।

প্রসঙ্গত, ব্যবহারকারীসহ বেশ কয়েকটি উৎস থেকে স্ট্যাটাস রিপোর্ট সংগ্রহ করে বিভ্রাট ট্র্যাক করে থাকে ডাউনডিটেক্টর।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।