অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

উত্তর আমেরিকায় দেখা গেলো সূর্যগ্রহণের পূর্ণগ্রাস

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

উত্তর আমেরিকার বাসিন্দারা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করলেন। স্থানীয় সময় সোমবার অঞ্চলটির তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা মেক্সিকো থেকে এই সূর্যগ্রহণ দেখা গেছে। একে গ্রেট নর্থ আমেরিকান এক্লিপস বলা হচ্ছে।

জানা গেছে, প্রথম আংশিক সূর্যগ্রহণ দেখা যায় মেক্সিকোর পশ্চিম উপকূল থেকে, স্থানীয় সময় সকাল ১১টা মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা মিনিটে) এর প্রায় এক ঘণ্টা পর মেক্সিকোর উপকূলীয় শহর মাজাটলান থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। সময় দিনের বেলাতেও কিছুক্ষণের জন্য সেখানে যেন রাত নেমে আসে।

মেক্সিকোর পর যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য থেকে স্থানীয় সময় বেলা ১২ টা ৪০ এর দিকে সূর্যগ্রহণ দৃষ্টিগোচর হতে থাকে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অনেক স্থান থেকে সূর্যগ্রহণ দেখা যায়। তবে সবখানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়নি।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য থেকে টি এম রফিক হোসেনের পাঠানো সূর্যগ্রহণের কিছু দৃশ্য।

ছবি: টি এম রফিক হোসেন

যুক্তরাষ্ট্রের পর কানাডায় সূর্যগ্রহণ দৃশ্যমান হওয়ার কথা। দেশটির অন্টারিও প্রদেশ থেকে সবার আগে এই সূর্যগ্রহণ দেখা যায়।

তিন দেশের যেসব অঞ্চল থেকে সূর্যগ্রহণ সবচেয়ে ভালো দেখা যাবে, কয়েক দিন ধরেই সেসব এলাকায় ভিড় করছিলেন কৌতূহলী উৎসুক মানুষ।

ছবি: টি এম রফিক হোসেন

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বিভিন্ন সূত্রের বরাতে জানিয়েছে, প্রায় চার কোটি মানুষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ স্বচক্ষে দেখতে বিভিন্ন এলাকায় সমবেত হয়েছিলেন।পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে ১০ ঘণ্টা গাড়ি চালিয়ে মেক্সিকোর মাজাটলান শহরে এসেছেন লরদেস কারো (৪৩) আরও হাজারো মানুষের সঙ্গে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখেছেন তিনি। লরদেস বলেন, ‘সর্বশেষ যখন সূর্যগ্রহণ দেখি তখন আমার বয়স ৯। আবার কবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পাব জানি না।তাই এই সুযোগ হাতছাড়া করতে চাইনি।

ছবি: টি এম রফিক হোসেন

টিম রাস্ট নামের ষাটোর্ধ্ব এক ব্যক্তি বলেন, ‘সর্বশেষ যখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয় সে সময় আকাশ ছিল মেঘাচ্ছন্ন। তাই প্রত্যাশা অনুযায়ী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পারিনি। তবে এবার ছিল পুরো পূর্ণগ্রাস।

এর আগে কানাডায় রকম সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ১৯৭৯ সালের ২৬ ফেব্রুয়ারি।মেক্সিকোতে ১৯৯১ সালের ১১ জুলাই যুক্তরাষ্ট্রে শেষ রকম সূর্যগ্রহণ দেখা গিয়েছিল২০১৭ সালের ২১ আগস্ট।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।