শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ইজেনারেশন লিমিটেডের(EGEN) প্লেসমেন্টহোল্ডার ইজেনারেশন সলিউশনস লিমিটেড ৪ লাখ ৬৭ হাজার ৫৯৪ টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য ইজেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান ইজেনারেশন সলিউশনস লিমিটেডের চেয়ারম্যান ও ইজেনারশন লিমিটেডের পরিচালক সৈয়দা কামরুন নাহার আহমেদ ইজেনারেশন সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
কোম্পানিটি ২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছিল,কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৭৫ কোটি টাকা। রিজার্ভ আছে ৭৫.১৪ কোটি ।টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ৫০ লাখ। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩৭.৭৭ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে ২৯.২৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, 0.৫৪ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও ৩২.৪১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।