ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও উদ্যোক্তা শরীফ জহীর। বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
তরুণ শিল্পোদ্যোক্তা মো. তানভীর খান ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান, মো. ইউসুফ আলী ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির প্রধান এবং ওবায়দুর রহমান অডিট কমিটির প্রধান নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার (৩১ আগস্ট) ব্যাংকের করপোরেট কার্যালয়ে অনুষ্ঠিত পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
ইউসিবির নবনির্বাচিত চেয়ারম্যান শরীফ জহীর একজন সিআইপি। তিনি পোশাক ও বস্ত্র খাতের প্রতিষ্ঠান অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তাঁর নেতৃত্বে অনন্ত গ্রুপের বার্ষিক টার্নওভার বা লেনেদন ৪০০ মিলিয়ন তথা ৪০ কোটি মার্কিন ডলারে উন্নীত হয়েছে।
মোট ৩১ হাজার জনের বেশি লোকের কর্মসংস্থান হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের অস্টিনের ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে অর্থনীতিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি অনন্ত টেরেসের মতো টেকসই উদ্যোগেরও প্রতিষ্ঠাতা। শরীফ জহীর বর্তমানে বাংলাদেশ ইকোনমিক জোন ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সহসভাপতি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।