অর্থ লিপি

১০ এপ্রিল ২০২৬ শুক্রবার ২৭ চৈত্র ১৪৩২

আয়কর রিটার্ন জমা দেয়া যাবে আর ৭ দিন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত ২০২৫-২৬ অর্থবছরের ব্যক্তি করদাতারা আয়কর রিটার্ন জমা দেয়া যাবে।

সময় আছে আর মাত্র সাত দিন। এর মধ্যে রিটার্ন জমার সব আনুষঙ্গিক কাজ শেষ করতে হবে। এবার অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক।

তাই দেরি না করে এখনই রিটার্ন জমা দেওয়ার সব কাজ শেষ করা উচিত। এবার যেহেতু অনলাইনে রিটার্ন জমা দিতে হবে, তাই শুক্র ও শনিবারের মতো সাপ্তাহিক ছুটির ঝামেলা নেই। ঘরে বসেই অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। এনবিআরের রিটার্ন জমার অনলাইন সিস্টেম ঈদসহ সব ধরনের ছুটিতেও খোলা রাখা হয়েছে।

এর আগে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় তিন দফায় এক মাস করে বাড়ানো হয়েছিল। সাধারণত আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন থাকে ৩০ নভেম্বর। কিন্তু প্রতিবছর এনবিআর একাধিকবার এই রিটার্ন জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি করে।

কিছু ব্যতিক্রম ছাড়া এবার সবাইকে অনলাইনে রিটার্ন দিতে হবে।

এনবিআর সূত্রে জানা গেছে, বর্তমানে দেশের প্রায় ১ কোটি ২০ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। করযোগ্য আয় থাকলে টিআইএনধারীদের রিটার্ন দিতে হয়। এই পর্যন্ত ৪১ লাখ টিআইএনধারী রিটার্ন দিয়েছেন। ৫০ লাখের বেশি অনলাইনে রিটার্ন জমার জন্য নিবন্ধন নিয়েছেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।