অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

আবারও কমলো ডলারের দাম

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের বাজারে ডলারের দাম আবারও কমছে। ১৫ দিনের ব্যবধানে রফতানি আয়ে ডলারের দাম কমেছে ২৫ পয়সা। পাশাপাশি কমেছে প্রবাসী আয় ও আমাদানি নিষ্পত্তিতেও।

আজ বৃহস্পতিবার (১৪ই ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)।

এতে বলা হয়, গতকাল বুধবার (১৩ই ডিসেম্বর) ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাফেদার যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা রোববার (১৭ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

সিদ্ধান্ত অনুযায়ী, নতুন করে রফতানি আয়ে ডলারের দাম ২৫ পয়সা কমানো হয়েছে। এতে করে এখন থেকে রফতানি আয়ে ডলারের দাম হবে ১০৯ টাকা ৫০ পয়সা, যা এতদিন ছিল ১০৯ টাকা ৭৫ পয়সা।

এছাড়া প্রবাসী আয় ও আমাদানি নিষ্পত্তিতে ডলারের দামও কমেছে বলে জানিয়েছে বাফেদা। রেমিট্যান্সের ক্ষেত্রে ডলারের দাম ২৫ পয়সা কমিয়ে ১০৯ টাকা ৫০ পয়সা করা হয়েছে। আর আমদানি নিষ্পত্তিতেও ডলারের দাম ২৫ পয়সা কমিয়ে ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত মাসে দুই দফা ডলারের দাম কমিয়েছিল বাফেদা ও এবিবি। গত ২৮ নভেম্বর প্রতি ডলারে ২৫ পয়সা কমিয়ে রফতানি ও রেমিট্যান্সে ১০৯ টাকা ৭৫ পয়সা এবং আমদানিতে ১১০ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয় ৩ ডিসেম্বর থেকে।

আর ২২ নভেম্বর প্রতি ডলারে ৫০ পয়সা কমিয়ে রফতানি ও রেমিট্যান্সে ১১০ টাকা এবং আমদানিতে ১১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছিল সংগঠন দুটি।

করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশে তৈরি হওয়া ডলার সংকট মোকাবিলায় শুরুতে ডলারের দাম বেঁধে দিত বাংলাদেশ ব্যাংক। এতে ডলারের বাজারে অস্থিরতা সৃষ্টি হলে গত বছরের সেপ্টেম্বরে ডলারের দাম নির্ধারণের দায়িত্ব দেয়া হয় এবিবি ও বাফেদাকে। এরপর থেকে সংগঠন দুটি যৌথভাবে ডলারের দাম নির্ধারণ করছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।