অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

আজ বাংলাদেশ-নিউ জিল্যান্ডের দ্বিতীয় ম্যাচে নিয়েও সংশয়

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আগেই জানা গেয়েছিল বিশ্বকাপের আগে বাংলাদেশ-নিউ জিল্যান্ড সিরিজকে সেই অর্থে গুরুত্ব দেয়নি দুই দেশের ক্রিকেট বোর্ড। তাই তো অনেককে বিশ্রাম দিয়ে তারা স্কোয়াড সাজিয়েছে। তার পরেও বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের জন্য সিরিজের গুরুত্ব অনেক।

বিশ্বকাপের আগে এটা হতে যাচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকারদের মূল্যায়নের মঞ্চ। কিন্তু প্রথম ওয়ানডেতে যে বাংলাদেশ কোনও ব্যাটিংই করতে পারলো না! বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ওয়ানডেতেও একই অবস্থা। ম্যাচটা শুরু হওয়ার কথা দুপুর ২টায়। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিনও চোখ রাঙাচ্ছে বৃষ্টি! ফলে এই এদিনও পুরো ম্যাচ হবে কিনা তা নিয়ে সংশয় আছে।

মিরপুরে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ টস জিতে বোলিং নিলেও সেটার গুরুত্ব মাঠে প্রমাণ করে দেখিয়েছে। খেলা হয়েছে ৩৩.৪ ওভার। তাতে দুই দফা বৃষ্টি হানা দিয়েছে। প্রথমবার তো প্রায় ঘণ্টা দুয়েকের মতো! পরে তুমুল বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত করতে হয়েছে। তার আগে ১৩৬ রানে কিউইদের ৫ উইকেট নিতে পারে বাংলাদেশ দল।

কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান নতুন বলে পাওয়ার প্লেতে কিউইদের দুই উইকেট তুলে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন। ক্যারিয়ারে ৯০ ইনিংসে এমনটা করতে পেরেছেন মাত্র ৪বার! ফলে বিশ্বকাপের আগে এটা আশার সঞ্চার করেছে বাংলাদেশ শিবিরে। পরে উইল ইয়াং ও হেনরি নিকোলসের ৯৭ রানের জুটি ভেঙে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে তুলে দিয়েছেন তিনি। ২৭ রানে নিয়েছেন ৩ উইকেট।

বামহাতি স্পিনার নাসুম আহমেদও কম ছিলেন না। বৃষ্টি নামার আগে এক ওভারে জোড়া ধাক্কায় সফরকারীদের এলোমেলো করে দিয়েছিলেন। তাদের ওপর আরও চেপে বসার মুহূর্তেই শুরু হয় বর্ষণ।

দ্বিতীয় ম্যাচের আগে অবশ্য অনুশীলন করেনি স্বাগতিকরা। নিউ জিল্যান্ডও তাই। সুইমিং আর জিম সেশনে কাটিয়েছে দুই দল। বাংলাদেশ দলে আবার পেসার তানজিম হাসান সাকিবকে নিয়ে চোট শঙ্কা দেখা দিয়েছে। ফলে বিশ্রামে থাকা হাসান মাহমুদকে যুক্ত করা হয়েছে। এখন যে প্রত্যাশায় নতুন পরিকল্পনা, তাতে বৃষ্টি বাধা না হলেই হয়!

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।