আজ রবিবার (৩১শে মার্চ) গ্যাসের পাইপলাইনের কাজের জন্য খিলগাঁও, বাসাবো, গোড়ান, রামপুরা, বনশ্রীসহ আশপাশের বেশ কিছু এলাকায় চার ঘণ্টা গ্যাস থাকবে না।
আজ রবিবার (৩১শে মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আজ রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চার ঘণ্টা খিলগাঁও, নন্দীপাড়া, বাসাবো, মাদারটেক, গোড়ান, সিপাহীবাগ, রামপুরা, বনশ্রী, মুগদা ও মান্ডা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া এই সময়ে আশপাশের এলাকায়ও গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।