শেয়ারবাজারে বিনিয়োগ ও ঋণশোধের জন্য সরকারি গ্যারান্টির বিপরীতে রাষ্ট্রয়াত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ব্যাংক রেটে তথা ৪ শতাংশ সুদ নির্ধারণ করে ৩ হাজার কোটি টাকা ঋণ অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর আইসিবিকে ৩ হাজার কোটি টাকার ঋণ দেওয়ার জন্য সরকারি নিশ্চয়তা প্রদান করে। সেই সরকারি গ্যারান্টির বিপরীতে বাংলাদেশ ব্যাংক ৩ হাজার কোটি টাকার ঋণ অনুমোদন করে।
এরপর ২৭ নভেম্বর বাংলাদেশ ব্যাংক আইসিবিকে ৩ হাজার টাকার ঋণের চিঠি প্রেরণ করে। চিঠিতে ঋণের সুদহার ধার্য্য করা হয় ১০ শতাংশ। ঋণের মেয়াদ নির্ধারণ করা হয় দেড় বছর। কিন্তু ১০ শতাংশ সুদ অনেক বেশি অভিহিত করে ৪ শতংশ করার প্রস্তাব জানায় আইসিবি। এবার সেই সুদের হার কমিয়ে ৪ শতাংশ নির্ধারণ করে আইসিবির প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশর বর্তমান অন্তর্বর্তী সরকার চাচ্ছে দেশের পুঁজিবাজার আস্থাহীনতার জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক। তাই মঙ্গলবার সুদের হার কমিয়ে ৪ শতাংশ নির্ধারণ করে আইসিবির প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক।
আইসিবিকে ঋণ দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছিল, ওই ঋণ নিজেদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য বিনিয়োগ করবে আইসিবি। এই টাকা তারা শেয়ারবাজারে স্থিতিশীলতা আনয়ন ও উচ্চ সুদে নেওয়া তহবিল পরিশোধে ব্যবহার করবে। এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয় নিশ্চয়তা দিয়ে বলেছে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আইসিবির অনুকূলে দেওয়া ৩ হাজার কোটি টাকার ঋণ বা ঋণের ওপর আরোপিত সুদ বা সুদাসল পরিশোধে আইসিবি ব্যর্থ হলে সরকার তা পরিশোধ করবে।
আজ বিকালে আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ গনমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে জানান শেয়ারবাজারে বিনিয়োগ ও ঋণশোধের জন্য ৩ হাজার কোটি টাকা কোন খাতে কত শতাংশ ব্যবহার করা হবে তা এখনো ঠিক করা হয়নি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।