পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি আইটি কনসালটেন্টস লিমিটেড (ITC ) ‘B ’ ক্যাটাগরি থেকে ’A ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে কোম্পানিটি ‘A’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
কোম্পানিটি ৩০ শে জুন ২০২৩, সালের সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘A’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।
আইটি কনসালটেন্টসের লভ্যাংশ বিতরণ
কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরের ১০ শতাংশ নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে।