অর্থ লিপি

১৬ জুন ২০২৬ মঙ্গলবার ২ আষাঢ় ১৪৩৩

অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াইপ দিয়ে যা পরিষ্কার করবেন না

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াইপ খুবই কাজের ও আরামদায়ক জিনিস। কোনও কিছু দ্রুত পরিষ্কার করার জন্য এটি দারুণ কার্যকর। ক্ষতিকারক জীবাণু মেরে ফেলে এই ওয়াইপ। তবে কিছু জিনিস এটি দিয়ে পরিষ্কার করতে যাবেন না।

১। শিশুদের খেলনা পরিষ্কার করবেন না অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াইপ দিয়ে। কারণ এগুলোতে রাসায়নিক থাকে। শিশু যেহেতু খেলনা মুখে দেয়, সেহেতু এই ধরনের ওয়াইপের ব্যবহার তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারে। এর পরিবর্তে ভিনেগার এবং পানি মিশিয়ে পরিষ্কার করুন শিশুর খেলনা।

২। আর্দ্রতা শোষণ করে এমন কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াইপ দিয়ে পরিষ্কার করবেন না। যেমন ফোম বা কার্পেট। এতে এগুলো নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।

আরও পড়ুন… অতিরিক্ত ঘাম হলে করণীয়

৩। রান্নাঘরের কাউন্টার অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াইপ দিয়ে মোছার প্রয়োজন নেই। এতে অনেক ধরনের জীবাণু থাকে যা কেবল এই ধরনের ওয়াইপ দিয়ে পরিষ্কার করা যথেষ্ট নয়। বরং সাবান ও গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন কিচেন কাউন্টার।

৪। অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াইপসের রাসায়নিক এবং অন্যান্য উপাদান ক্ষতি করতে পারে কাঠের। তাই কাঠের জিনিস এটি দিয়ে মুছবেন না।

৫। চামড়ার ব্যাগ বা জুতা পরিষ্কার করবেন না ওয়াইপ দিয়ে। কারণ অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াইপে অ্যালকোহল থাকে যা চামড়ার তৈরি জিনিসকে শুষ্ক করে ফেলে।

আরও পড়ুন… হিট স্ট্রোক ঝুঁকি এড়াতে করণীয়: অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

৬। খাওয়ার আগে বা খাওয়ার সময় অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াইপ দিয়ে হাত কখনও পরিষ্কার করবেন না। কারণ ওয়াইপ ত্বকে অবশিষ্টাংশ রেখে যায়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়াও হাতে থাকা সব জীবাণু এবং ব্যাকটেরিয়া এই ওয়াইপগুলো দিয়ে মুছে ফেলাও সম্ভব না।

৭। অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াইপগুলোতে থাকা রাসায়নিক এবং অ্যাসিড মার্বেল এবং গ্রানাইটের মতো সিল করা পৃষ্ঠের পোলিশ নষ্ট করে ফেলতে পারে। তাই এগুলো পরিষ্কার করতে যাবেন না ওয়াইপ দিয়ে।

তথ্যসূত্র: টেস্ট অব হোম

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।