শেয়ার বাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের জায়ান্ট কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির পর্ষদ কারখানা সম্প্রসারণের জন্য বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) কাছ থেকে ৫০ কোটি টাকা ঋণ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
তথ্যানুসারে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) থেকে এ ঋণের অর্থায়ন করা হবে। প্রাপ্ত ঋণের অর্থ কাঁচপুর, সোনারগাঁ, নারায়ণগঞ্জে অবস্থিত ইউনিট ১এবং মদনপুর, বন্দর, নারায়ণগঞ্জে অবস্থিত ইউনিট ২–এর বিদ্যমান কারখানা সম্প্রসারণ (বিএমআরই) প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করা হবে।
কোম্পানিটির সর্বশেষ সমাপ্ত ২০২৪–২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই–মার্চ) শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭.৯৭ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৭.৮৮টাকা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬০.২৬ টাকা।
কোম্পানিটি সমাপ্ত ২০২৩–২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদল ভ্যাংশ ঘোষণা দিয়েছিল। ৩০ জুন ২০২৪, শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্যএনএভিপিএস ছিল ৫৩.২৯ টাকা।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ কোম্পানিটি ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৯৯ কোটি ৯৩ লাখ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৮৬৫ কোটি ৬৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৯কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৮৮৬। এর ৩২.৩৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১.৩২, বিদেশী বিনিয়োগকারী ৩৩.৪২ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১২.৮৮ শতাংশ শেয়ার রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।