অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

অন্তর্বর্তী সরকারের শপথ আজ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ রাত ৮টায়। বঙ্গভবনে শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৫ উপদেষ্টা শপথ নেবেন। এ উপলক্ষ্যে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বঙ্গভবনের দরবার হলে বিভিন্ন শ্রেণি-পেশার ৪শ মানুষ উপস্থিত থাকবেন। বুধবার এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এসব বিষয়ে নিশ্চিত করেন। তবে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা, অন্য উপদেষ্টাদের নাম এবং সরকারের মেয়াদ কতদিন হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

এদিকে দেশের অনাকাঙ্ক্ষিত মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নিতে রাজি হওয়ায় ড. ইউনূসকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এর মধ্যে রাজনৈতিক দল, ব্যবসায়ী নেতা, বিদেশি দূতাবাস, পেশাজীবী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।