শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড (SINGERBD) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের ইপিএস দেয়ার তারিখ জানিয়েছে।
কোম্পানিটির ৩০ শে জুন, ২০২৪ শেষ হওয়া (এপ্রিল ২০২৪ – জুন ২০২৪) ও (জানুয়ারি ২০২৪ – জুন ২০২৪) ২য় ত্রৈমাসিকের (কিউ-২) সময়ের জন্য কোম্পানির অনিরীক্ষিত আর্থিক বিবৃতি পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করবে।
আগামী ২২ জুলাই ২০২৪ তারিখ বেলা ৩ টায় সভা অনুষ্ঠিত হবে।
গতবছর কোম্পানিটির ২য় প্রান্তিকের, ৩ মাসের (ইপিএস) আয় ছিল ৪.৭২ টাকা এবং ৬ মাসের আয় (ইপিএস) ছিল ৫.৮৫ টাকা।