অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

শাহরুখের ‘ডাঙ্কি’ অস্কারের দৌড়ে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গতবছরে দীর্ঘ ৪ বছর পর রাজকীয়ভাবে বড় পর্দায় ফেরেন বলিউড বাদশা শাহরুখ খান। ওই বছর পরপর তিনটি ছবি মুক্তি পেয়েছে কিং খানের। এর মধ্যে ‘জওয়ান’ ও ‘পাঠান’ বক্স অফিসের পূর্বের সব রেকর্ড ভেঙে হাজার কোটির বেশি আয় করেছে। ‘ডাঙ্কি’ও পেয়েছে হিট সিনেমার তকমা।

শাহরুখ খানের ‘ডাঙ্কি’ সিনেমা নিয়ে সমালোচক থেকে সাধারণ দর্শক থেকে বিভিন্ন মতামত সামনে এসেছে। সিনেমাটি বক্স অফিসে ৪৫০ কোটির দোরগোড়ায়। এবার জানা গেল, অস্কারের মনোনয়নে পাঠানো হচ্ছে রাজকুমার হিরানির সিনেমা ‘ডাঙ্কি’।

শাহরুখকে খুন করতে চেয়েছিলেন গৌরীর ভাই!

ভারতীয় গণমাধ্যম কইমই এর এক প্রতিবেদন থেকে জানা গেছে, অস্কারের মনোনয়নে পাঠানো হয়েছে শাহরুখ খানের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডাঙ্কি’। তবে এ খবরের সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের নিয়ে ‘ডাঙ্কি’ সিনেমার গল্প। গল্প এগোবে শাহরুখের চরিত্রকে কেন্দ্র করে। জীবনের সংগ্রাম নিয়েই দেখা যাবে ছবির মূল কাহিনি।

এ সিনেমার মাধ্যমে বলিউড নির্মাতা রাজকুমার হিরানির পরিচালনায় প্রথমবার অভিনয় করেছেন শাহরুখ খান। তার বিপরীতে অভিনয় করেছেন তাপসী পান্নু। সেই সঙ্গে এ সিনেমায় অভিনয় করেছেন ভিকি কৌশল, বোমন ইরানি, বিক্রম কোছার, অনিল গ্রোভার প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে শাহরুখ-গৌরীর রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।