শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ টি কোম্পানি নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে। কোম্পানি ৫ টি গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিএফটিএন এর মাধ্যমে ব্যাংক একাউন্টে বিতরণ সম্পন্ন করেছে।
কোম্পানি ৫ টি হলো: অগ্নি সিস্টেম লিমিটেড (AGNISYSL),বিবিএস ক্যাবেলস লিমিটেড (BBSCABLES),মবিল যমুনা লিমিটেড (MJLBD),আরডি ফুড লিমিটেড(RDFOOD) ও রংপুর ফাউন্ডারি লিমিটেড(RANFOUNDRY)
উল্লেখ্য, ডিএসইর বা সিএসইর নিউজ বিভাগে নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে, এমন খবর প্রকাশিত হবার পরে , যদি কোন বিনিয়োগকারী লভ্যাংশের টাকা না পায়, তাহলে তাদের অবশ্যই সেই কোম্পানির শেয়ার বিভাগের সাথে যোগাযোগ করে লভ্যাংশ সংগ্রহ করতে হবে।