দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির বিশেষসাধারণ সভা (ইজিএম) আগামীকাল বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ–সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ১৮ সেপ্টেম্বর। বিশেষসাধারণ সভায় (ইজিএম)শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরুর ব্যাপারে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে।
তথ্য অনুসারে, লংকাবাংলা ফাইন্যান্স বিদ্যমান ব্যবসার পাশাপাশি ইসলামিক ফাইন্যান্স উইন্ডোর অধীনে শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করবে। এ লক্ষ্যে কোম্পানির সংঘবিধি ও সংঘস্মারকের সংশ্লিষ্ট ধারার অন্তর্ভুক্ত বা সংশোধনেরও সিদ্ধান্ত হয়েছে।
লংকাবাংলা ফাইন্যান্স কোম্পানিটি সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে লংকাবাংলা ফাইন্যান্সের সমন্বিত ইপিএস হয়েছে ০.২০টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ০.৩২ টাকা। এ বছরের ৩০ জুনশেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.০২টাকা।
২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্সের অনুমোদিত মূলধন ১হাজার কোটি টাকা। বর্তমান পরিশোধিত মূলধন ৫৩৮ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকা।