অর্থ লিপি

১৪ জুন ২০২৬ রবিবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

রোগ মুক্তির শ্রেষ্ঠ মেডিসিন ফাস্টিং : ৫ম পর্ব

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

তারুণ্য ধরে রাখতে ফাস্টিং এর ভূমিকা

আমাদের কোষের ভিতর ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণু আছে, যেগুলো নানা কাজে লিপ্ত। বিভিন্ন কারণেই এসব অঙ্গাণুর ক্ষয় হয় এবং নানা ত্রুটি দেখা দেয়। তখন কোষ ঠিকমত তার কাজকর্ম করতে পারে না কিংবা রুগ্ন কোষগুলো কাজ করাই বন্ধ করে দেয়।

অটোফেজি এমন একটা প্রক্রিয়া যা কোষের ত্রুটিপূর্ণ অংশ রিসাইক্লিং করে মেরামত করে এবং জঞ্জাল টক্সিন অপসারণ করে। অটোফেজি দেহের স্বাভাবিক প্রক্রিয়া, যা অবিরাম চলমান। কিন্তু বয়স বাড়ার সাথে এবং বিভিন্ন কারণে অটোফেজির হার কমে যায়।

 

অটোফেজির গতি বাড়াতে কতিপয় স্বীকৃত পন্থা আছে :

. ফাস্টিং (২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা)

. লোকার্ব হাই ফ্যাট ডায়েট বা কিটো ডায়েট

. এক্সারসাইজ (বিশেষত হাই ইন্টেন্সিটি)

অটোফেজির উপকারিতা :

বৃদ্ধ ত্রুটিপূর্ণ কোষকে সতেজ সক্রিয় করে।

দেহের জঞ্জাল টক্সিন অপসারণ করে।

কোষের অভ্যন্তরে জীবাণু মেরে ফেলে।

মেমোরি, কনসেনট্রেশান ব্রেইন উন্নত করে।

দেহের জেনেটিক গঠন ঠিক রাখে।

বিভিন্ন রোগ প্রতিরোধে ভূমিকা পালন করে,যেমন :

ক্যান্সার ,ডায়াবেটিস ,হার্ট ডিজিজ, লিভার ডিজিজ, কিডনি ডিজিজ ,বিভিন্ন ব্রেইন সমস্যা,অটোইমিউন ডিজিজ

সবচেয়ে বড় কথাঅটোফেজি বার্ধক্য প্রতিরোধ করে। তারুণ্য ধরে রাখতে চাই অটোফেজিচালু রাখা। তার জন্য ফাস্টিং সবচেয়ে কার্যকরী পন্থা।

চলবে…..

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।