শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা পিএলসি(RENATA) যুক্তরাজ্যের বাজারে তাদের নতুন ওষুধ(ট্যাবলেট) ডার্মালোজিক্যাল টারবিনাফিন ২৫০মিলিগ্রাম রপ্তানি শুরু করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্র অনুসারে, গাজীপুরের রাজেন্দ্রপুরে রেনাটার কারখানা যুক্তরাজ্যের ওষুধ খাতের নিয়ন্ত্রক সংস্থা ইউকে-এইচএমআরএ এর অনুমোদন রয়েছে। আলোচিত টারবিনাফিন এ কারখানা থেকে সরাসরি রপ্তানি করা হয়েছে।
আলোচিত ঔষধ যুক্তরাজ্যে রেনাটা পিএলসি’র সহযোগী কোম্পানি রেনাটা (ইউকে) লিমিটেডের মাধ্যমে বাজারজাত করা হবে।